ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ জন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (১৮ মে) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘মামুন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৯২৫) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। তবে আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।”পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজে সহায়তা করছেন। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুম বা গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ জন

আপডেট সময় ০৬:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫