ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার Logo অপ্রতিম হত্যা: শোকের মধ্যেই বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদেরও মিলতে পারে দীর্ঘ ছুটি Logo পুলিশকে গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে আওয়ামী লীগের সম্পৃক্তদের আইনের আওতায় আনার নির্দেশ Logo উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিতে বড় ধস, সংকটের কারণ নিয়ে প্রশ্ন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময়

সার্কের পরিচালক নিযুক্ত হয়েছেন কমলগঞ্জের কৃতি সন্তান তানভীর আহমেদ

এশিয়ার আঞ্চলিক সংস্থা (সার্ক) এর পরিচালক নিযুক্ত হয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের পরানধর গ্রামের কৃতি সন্তান, অস্ট্রিয়ার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কাউন্সিলর এবং কূটনীতিক তানভীর আহমেদ তরফদার।

পরানধর গ্রামের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সাবেক কর্মকর্তা মরহুম মোদারিছ আহমেদ তরফদারের ছেলে ও মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির তরফদারের ভাতিজা তানভীর আহমদ তরফদার তাঁর পিতার কর্মস্থল জামালপুর জেলায় জন্মগ্রহন করেন। তিনি সিলেটের কাজলশাহস্থ রাধারাণী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করে সিলেট ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের King’s College London থেকে Conflict, Security & Development বিষয়ে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

তানভীর আহমেদ তরফদার একাডেমিক শিক্ষা জীবন সমাপ্ত করে ঢাকা ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন, পরবর্তীতে লিডিং ইউনির্ভাসিটির প্রভাষক নিযুক্ত হয়ে বিসিএস উত্তীর্ণ হন। ২০১৩ সালে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে (বিসিএস) যোগদান করেন। তিনি অস্ট্রিয়া দূতাবাস ও স্থায়ী মিশনে যোগদানের পূর্বে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইমন আহমদ তরফদার জানান, তানভীর আহমেদ তরফদার মৌলভীবাজার জেলার গর্ব , মানব কল্যাণ মুলক কাজে রয়েছে উনার বিশেষ অবদান, তিনি যেন সফল ভাবে এগিয়ে যান সবাই দোয়া করবেন।

কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার জানান, তানভীর আহমেদ তরফদার আমার চাচাতো ভাই, সমাজে মানবিক কল্যাণকর কাজের তার অনেক সুনাম রয়েছে। মহান আল্লাহ তায়ালা ভাইটি কে দেশ ও জাতির কল্যাণের জন্য যেন কবুল করেন সে দোয়া করি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার

error:

সার্কের পরিচালক নিযুক্ত হয়েছেন কমলগঞ্জের কৃতি সন্তান তানভীর আহমেদ

আপডেট সময় ০২:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫