ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক

ছয় থানার ওসি একযোগে বদলির আদেশ

ময়মনসিংহের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলির আদেশ দেওয়া হয়েছে। রোববার ও সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে এআইজি মো. মিনহাজুল আলম স্বাক্ষরিত চিঠিতে তাদের বদলির আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব থানার ওসিকে বদলি করা হয়েছে সেই থানাগুলো হলো- কোতোয়ালি মডেল থানা, গৌরীপুর, ভালুকা, নান্দাইল, হালুয়াঘাট ও মুক্তাগাছা। সোমবার পৃথক দুটি প্রজ্ঞাপনে চার ওসির বদলির আদেশ জারি করা হয়। এর আগে রোববার আরও দুই থানার ওসির বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবারের আদেশে বদলি হয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান শফিক, গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার, ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান এবং নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ। এর মধ্যে শফিকুল ইসলাম খান, মাজহারুল আনোয়ার ও মো. শামছুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

অপরদিকে রোববারের একটি আদেশে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরকে এপিবিএন এবং মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়।

অভিযোগ রয়েছে, ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান ঘুষ বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় তার একাধিক বাড়ি ও ফ্লাট রয়েছে। হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন তারাকান্দা থানার ওসি থাকা অবস্থায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের আস্থাভাজন হিসেবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক নির্যাতন করেছেন। ৫ আগস্টের পর শক্ত লবিং ও তদবিরের মাধ্যমে তিনি সীমান্ত এলাকা হালুয়াঘাটের অফিসার ইনচার্জের দায়িত্ব পান। অভিযোগ আছে, এক শ্রেণির দালালদের সঙ্গে সখ্যতা করে সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালান নিয়ন্ত্রণ করেছেন তিনি

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

error:

ছয় থানার ওসি একযোগে বদলির আদেশ

আপডেট সময় ০৯:৩৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫