ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সম্ভাব্য নাশকতা পরিকল্পনার তথ্য সামনে আসার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপারদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া সংগঠনের একাধিক সদস্য এবং একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের মধ্যে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা সূত্রের বরাতে ধারণা করা হচ্ছে, তারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করতে পারে।

সম্ভাব্য লক্ষ্য হিসেবে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগ এলাকার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোর কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া বিস্ফোরক বা দেশীয় অস্ত্র ব্যবহারের মাধ্যমে হামলার ঝুঁকিও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, কিছু চক্র বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে।

এই পরিস্থিতিতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত পাহারা, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের ওপর বিশেষ পর্যবেক্ষণ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

error:

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা

আপডেট সময় ১২:০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬