ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

বিজিবির অভিযানে হবিগঞ্জে শাড়ি মদ গাঁজা জব্দ

হবিগঞ্জে বিজিবির অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি-মদ-গাঁজা জব্দ করা হয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। আজ শনিবার দুপুরে ২টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হবিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন শ্রীমঙ্গল ও চুনারুঘাট সীমান্ত এলাকায় গতকাল ২ মে পরিচালিত অভিযানে চোরাকারবারিরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও সেখান থেকে ভারতীয় শাড়ি ৭১ পিস, মদের বোতল ৩০ টি এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ ঘটনায় বলেন, চোরাচালান ও মাদক প্রবেশ রোধে আমরা সর্বদা সক্রিয়। এই ধরনের অভিযান আমাদের যুবসমাজকে মাদকের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করতে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে সক্রিয় ভূমিকা রাখবে।

তিনি আরও জানান – চোরাচালানিরা পণ্য ফেলে রেখে পালালে সেগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও শাড়ি আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল ও চুনারুঘাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় চার লক্ষ সতেরো হাজার পাঁচশত টাকা।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

বিজিবির অভিযানে হবিগঞ্জে শাড়ি মদ গাঁজা জব্দ

আপডেট সময় ০৫:৩০:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫