ঢাকা ০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল Logo জ্ঞানের পরিধি বিস্তারে লেখাপড়ার বিকল্প নেই Logo চুনারুঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৩১ সদস্যের কমিটি গঠন Logo লাখাই থেকে ঢাকায় গিয়ে মোবাইল কিনতে বের হয়ে নিখোঁজ সিরাজুল Logo লাখাইয়ে চুরি-মাদক মামলার পর নন-জিআর প্রসিকিউশন ওয়ারেন্টে ইয়াছিন গ্রেপ্তার Logo লাখাইয়ের বুল্লা বাজারে দিনে দুপুরে গ্যাস সিলিন্ডার চুরি Logo শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি চেরাই কাঠসহ ট্রাক আটক

হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জে ৭ কোটি ৪২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলামের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করেন বিজিবি ৫৫ ব্যাটালিয়ান এর অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান ও তার দল।

বিজিবি জানায়, ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জব্দকৃত ২৪ হাজার ৭৫৬ বোতল বিদেশী মদ, ৩৬ হাজার ৫০০ লিটার দেশী মদ, ৩ হাজার ৪৮৮ বোতন ফেন্সিডিল, ৯ হাজার ৭৭৫ কেজি গাঁজা, ২ হাজার ৮৮১ পিস ইয়াবা, ১ হাজার ২৫ ক্যান বিয়ারসহ বিভিন্ন ধরণের মাদক ও বিড়ি রোলার দিয়ে ধ্বংস করা হয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, মাদক ধ্বংস করার সময় পরিবেশের কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আগে গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হতো। এতে বাতাসে গাঁজার গন্ধ ছড়িয়ে পড়তো। কিন্তু এবার আমরা পরিবেশ অধিদফতরের সহযোগিতায় গাঁজার সাথে বালি ও সিমেন্ট মিশ্রন করে মাটিতে পুঁতে দিয়েছি। এতে কিছুদিন পর সেটি জৈব্য সারে পরিণত হবে।

এছাড়াও লিকুইড যে মাদক রয়েছে সেগুলোর বোতল ভেঙে একটি বদ্ধ জায়গায় রেখে পর্যাপ্ত পরিমাণ পানি ও চুন মিশিয়ে নষ্ট করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত

error:

হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

আপডেট সময় ০৩:৪৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫