ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে ২ বছর ৬ মাস বয়সী একটি শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুটির নাম হোসেন মিয়া, তিনি মিনহাজ মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার বেলা ১টার দিকে শিশুটির বাবা-মা, মিনহাজ মিয়া ও সীমা বেগম, জমিতে কাজ করতে যান। তাদের সন্তান হোসেন মিয়া তাদের সাথে ছিল। শিশুটিকে জমির পাশে রেখে তারা কাজ শুরু করেন। ১৫ মিনিট পর হোসেনকে না দেখে তারা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পার্শ্ববর্তী ফারুক মিয়ার ডুবা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে শিশুটির দাফন করা হয়।

এ ঘটনা সম্পর্কে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৯:০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫