ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

ডুয়েটে টেক্সটাইল ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাবের সমন্বয়ে “গার্মেন্টস ওয়াশিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

Oplus_131072

ডুয়েট, প্রতিনিধিঃ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে “Future Prospects and Challenges in Garments Washing” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ১৩ জানুয়ারি দুপুর ২টায় আয়োজিত এই সেমিনারে বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুল হান্নান এবং প্রফেসর ড. আরিফুল ইসলাম।

মূল বক্তব্য উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, যিনি বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজি ফাউন্ডেশনের (BGWTF) প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্টার্লিং লন্ড্রি লিমিটেডের জেনারেল ম্যানেজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমন কুমারা ওয়াসাথালাকা, জেনারেল ম্যানেজার, স্টার্লিং লন্ড্রি লিমিটেড।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল স্টার্লিং লন্ড্রি লিমিটেডের পক্ষ থেকে ডুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রি ও গার্মেন্টস খাতে গবেষণা কার্যক্রমে সহায়তার আশ্বাস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা শিক্ষার্থীদের গবেষণা উদ্যোগে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানে আগ্রহী।
এই সেমিনার শিক্ষার্থীদের মধ্যে গার্মেন্টস ওয়াশিং খাতের ভবিষ্যৎ নিয়ে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। তারা আশা প্রকাশ করেন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা তাদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক হবে।

ডুয়েট প্রশাসন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ভবিষ্যতেও এ ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

ডুয়েটে টেক্সটাইল ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ ক্লাবের সমন্বয়ে “গার্মেন্টস ওয়াশিংয়ের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

আপডেট সময় ০৯:১৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫