ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু Logo ২২ বছর পর সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo মাধবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক গ্রেফতার Logo হাইমচরের জনদুর্ভোগ: উন্নয়নের প্রত্যাশা, বাস্তবতার প্রশ্ন Logo নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিয়ের গেট, ভবনে শুকানো হচ্ছে কাপড়-ধান Logo আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ Logo বিজিবি মহাপরিচালক: ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-বহির্গমন ঠেকানো হবে Logo তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল Logo বারির ৪ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২১ জন Logo শেখ হাসিনাকে ফেরানোসহ ৮ দফা দাবিতে কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ

তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল

ছবি: সংগৃহীত

বাংলার খবর ডেস্ক:

আগামী জানুয়ারির মাঝামাঝি তুরস্কে এক বা একাধিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিরগিজস্তান ফুটবল ফেডারেশন সম্প্রতি এ প্রস্তাব দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি পাঠিয়েছে। শনিবার অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

চলতি বছর ফিফার আর কোনো আন্তর্জাতিক উইন্ডো নেই। আগামী বছরের প্রথম ফিফা উইন্ডো শুরু হবে ২২ মার্চ, চলবে ৩০ মার্চ পর্যন্ত। তার আগেই এই আমন্ত্রণ এসেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবটি পর্যালোচনার জন্য জাতীয় দলের সাবেক এক ম্যানেজার ও জাতীয় দল কমিটির এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

ঘরোয়া সূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর বাংলাদেশ ফুটবল লিগ আবার শুরু হবে এবং প্রথম লেগ শেষ হবে ১৬ জানুয়ারি। এরপর মধ্যবর্তী দলবদলের বিরতিতেও জাতীয় দলের ম্যাচ আয়োজনের কথা ভাবছে ফেডারেশন। তবে জানুয়ারি বা দলবদলের বিরতি কোনোটিই ফিফা উইন্ডো না হওয়ায় হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ ও শমিত সোমের মতো প্রবাসী ফুটবলারদের ক্লাব থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই।

এ কারণে সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকেও প্রস্তুত রাখার পরিকল্পনা বিবেচনায় রেখেছে জাতীয় দল কমিটি। সিনিয়র দল পাঠানো না গেলে তুরস্কে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর চিন্তাও আছে। তবে জানুয়ারিতে তুরস্কের তীব্র শীত, আয়োজকদের দেওয়া সুযোগ-সুবিধা এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে।

সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →

আরও পড়ুন: ২০২৬ ফুটবল বিশ্বকাপ: বাফুফে পাচ্ছে ৩৩০ টিকিট, কাল থেকেই আবেদনের সুযোগ

🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন

আপলোডকারীর তথ্য
Avatar photo

BK NEWS

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুরগি নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

error:

তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ ফুটবল দল

আপডেট সময় ০৫:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬