
বাংলার খবর ডেস্ক:
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের পর দুই দল এই দুই সিরিজে মুখোমুখি হবে। ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। আর টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বর্ন ফরচুইন। এর আগে জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ।
প্রথম টেস্টে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা। এ কারণে ওয়ানডে দলে তাঁকে রাখা হয়নি। তাঁর জায়গায় এই সংস্করণে দলকে নেতৃত্ব দেবেন মহারাজ। ওয়ানডের দায়িত্ব পাওয়ায় তাঁকে দ্বিতীয় টেস্টের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রথম টেস্টেও খেলেননি এই স্পিনার। সে ম্যাচে একমাত্র স্পিনার হিসেবে খেলা সাইমন হারমার দারুণ বোলিং করেছিলেন।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →দ্বিতীয় টেস্টের দলে ডাকা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে। বাভুমার অনুপস্থিতিতে ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। অন্যদিকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে আনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জিকে। তবে তিনজনই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন।
আরও পড়ুন: জোহানেসবার্গ টেস্টে ইতিহাস গড়েও হারল বাংলাদেশ
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 

























