
বাংলার খবর ডেস্ক:
ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফর কবে হবে, সে প্রশ্নের নিশ্চিত উত্তর এখনো মিলছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল নিজেও জানাতে পারেননি দুই প্রতিবেশী দেশের সাদা বলের সিরিজটি কবে মাঠে গড়াবে। রোববার (২২ নভেম্বর) মিরপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি।
সূচি অনুযায়ী ২০২৫ সালেই ভারতের বাংলাদেশ সফরে আসার কথা ছিল। দুই দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিজটি প্রথমে পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ সেবারও হয়নি। আগামী জানুয়ারিতে সিরিজটি হতে পারে বলে আলোচনা চলছিল।
এলাকার সব খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →এ বিষয়ে তামিম ইকবাল বলেন, ‘এটা এখনো আলোচনার পর্যায়ে আছে। যখন আপডেট দেওয়ার মতো অবস্থা থাকবে, আপনারাই সবার আগে জানতে পারবেন।’
এদিকে আগামী বছর বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এটা আসলে আমি বলতে চাইনি। আমার প্রতিপক্ষ দলের একজন সেটা বলে ফেলেছেন।’ ত্রিদেশীয় সিরিজ বেশি হলে দর্শকদের আগ্রহও বাড়বে বলে মনে করেন তিনি।
সবার আগে সব খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনযুক্ত হন →সূচি অনুযায়ী ২০২৭ সালের জুন-জুলাইয়ে এশিয়া কাপ হওয়ার কথা। ত্রিদেশীয় সিরিজের নির্দিষ্ট সময় না জানালেও বিসিবি সভাপতির আশা, এশিয়া কাপের আগেই ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘ঠিক এশিয়া কাপের আগে। এই সিরিজটা খেলেই তারা এশিয়া কাপে ঢুকে যাবে।’
আরও পড়ুন: এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাংলাদেশ
🩸 রক্তদাতা খুঁজতে এবং রক্তদাতা হিসেবে যুক্ত হতে এই লিঙ্কে ক্লিক করুন
বাংলার খবর ডেস্ক : 

























