
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত ১৮ জন স্বাস্থ্য সহকারী যোগদান করেছেন। তাঁদের যোগদান উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান।
গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (ডিসিসি কন্ট্রোল) ডা. আলী আহমদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) পুলক চন্দ্র দেব, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) চন্দনা চক্রবর্তী এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।
অনুষ্ঠানে নবনিযুক্ত স্বাস্থ্য সহকারীদের কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডা. মোহাম্মদ ইমরুল হাসান। তিনি তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি নবাগত স্বাস্থ্য সহকারীদের সুস্বাস্থ্য, সাফল্য ও সুন্দর কর্মজীবন কামনা করেন।
বাংলার খবর ডেস্ক : 



















