ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে ৪৮ বিজিবির বিশেষ টহল জোরদার Logo হাইমচরে তিন গোডাউনে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; জরিমানা ৮০ হাজার টাকা Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নবনিযুক্ত ১৮ স্বাস্থ্য সহকারী Logo হাইমচরে বিতর্ক প্রতিযোগিতায় উচ্চমাধ্যমিকে চ্যাম্পিয়ন আলগী বাজার আলিম মাদ্রাসা Logo হাইমচরে ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তঃপ্রাতিষ্ঠানিক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, একজনকে ১ লাখ টাকা জরিমানা Logo কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ Logo হাইমচরে ৭২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় Logo মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

বিয়ানীবাজারে ট্রান্সফরমারের কপার কয়েল উদ্ধার, গ্রেপ্তার ২

বিয়ানীবাজার প্রতিনিধি: মো. মনজুরুল হাসান

সিলেটের বিয়ানীবাজারে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কপার কয়েলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে আনুমানিক ৬০ কেজি কপার কয়েল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার ২ নম্বর চারখাই ইউনিয়নের কাকুড়া এলাকায় জমশেদ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার এসআই হোসাইন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সাদা প্লাস্টিকের ব্যাগের ভেতরে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি ৫ কেভিএ ট্রান্সফরমারের চারটি কপার কয়েল উদ্ধার করা হয়। উদ্ধার করা কয়েলগুলোর ওজন আনুমানিক ৬০ কেজি।

এ ঘটনায় বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৫, ৩৬ ও ৪৩ ধারায় বিয়ানীবাজার থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১১ নভেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত করা হয়। মামলা নম্বর ৯। গ্রেপ্তার দুই আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে ৪৮ বিজিবির বিশেষ টহল জোরদার

error:

বিয়ানীবাজারে ট্রান্সফরমারের কপার কয়েল উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৪:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬