ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে ৪৮ বিজিবির বিশেষ টহল জোরদার Logo হাইমচরে তিন গোডাউনে অভিযান, বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ; জরিমানা ৮০ হাজার টাকা Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন নবনিযুক্ত ১৮ স্বাস্থ্য সহকারী Logo হাইমচরে বিতর্ক প্রতিযোগিতায় উচ্চমাধ্যমিকে চ্যাম্পিয়ন আলগী বাজার আলিম মাদ্রাসা Logo হাইমচরে ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে আন্তঃপ্রাতিষ্ঠানিক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, একজনকে ১ লাখ টাকা জরিমানা Logo কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সাক্ষাৎ Logo হাইমচরে ৭২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় Logo মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

শিক্ষানুরাগী হলে বিএ পাস ছাড়াই স্কুল-কলেজের সভাপতি হওয়ার সুযোগ

বাংলার খবর ডেস্ক:

স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হতে বিএ পাসের বাধ্যবাধকতা শিথিল করার সুযোগ রাখছে সরকার। কেউ প্রকৃত অর্থে শিক্ষানুরাগী হলে এ পদে দায়িত্ব পালনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। আবেদন পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শিক্ষামন্ত্রী জানান, বিগত সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি নির্ধারণ করেছিল। পাশাপাশি স্কুল-কলেজের ক্ষেত্রে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তও ছিল।

তিনি বলেন, বিষয়টি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। সভাপতি হওয়ার যোগ্যতার শর্ত শিথিল করা যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে। শিক্ষানুরাগী ব্যক্তিদের ক্ষেত্রে বিএ পাসের বাধ্যবাধকতা রাখা হবে কি না, সেটিও পর্যালোচনার সুযোগ রাখা হয়েছে।

সংসদে শিক্ষামন্ত্রী বলেন, বিশেষ একটি পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশের পর সারা দেশে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছিল। প্রকৃত শিক্ষানুরাগী হলে সংশ্লিষ্ট ব্যক্তি মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। এ সুযোগ রাখা হয়েছে।

অর্থাৎ, বিএ পাস না থাকলেও কেউ নিজেকে প্রকৃত শিক্ষানুরাগী হিসেবে বিবেচিত মনে করলে স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা নিয়েও সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, শিক্ষকদের বদলির ক্ষমতা ইতোমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি এখন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। তবে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলির বিষয়টি মন্ত্রণালয় বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে সম্পন্ন হবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে ৪৮ বিজিবির বিশেষ টহল জোরদার

error:

শিক্ষানুরাগী হলে বিএ পাস ছাড়াই স্কুল-কলেজের সভাপতি হওয়ার সুযোগ

আপডেট সময় ১০:৩৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬