ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

আফ্রিকান ইউনিয়ন থেকে ইসরাইলের রাষ্ট্রদূত বহিষ্কার

সদস্য রাষ্ট্রগুলো বার্ষিক বৈঠকে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানানোর পর ইথিওপিয়ায় নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূতকে আফ্রিকান ইউনিয়নের সদর দফতর থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার আল জাজিরার একজন টেলিভিশন প্রতিবেদক জানান, ইথিওপিয়ায় নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত বার্ষিক বৈঠকের জন্য আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে উপস্থিত ছিলেন। কিন্তু কিছু সদস্য রাষ্ট্র তার উপস্থিতির বিরোধিতা করে এবং পরবর্তীতে তাকে অনুষ্ঠানস্থল থেকে বহিষ্কার করে।

সম্প্রতি, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ৩৮তম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শীর্ষ সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে, অংশগ্রহণকারীরা ইহুদিবাদী সরকারের অপরাধ এবং গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে তাদের নৃশংস আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন।

আরও পড়ুন: কৌশলগত বিশেষজ্ঞের দাবি /যুদ্ধের জন্য প্রস্তুত মিশরের সশস্ত্র বাহিনী!

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ইসরাইলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং বেসামরিক নাগরিক ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার বিরোধিতা করছি। ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এবং তাদের আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত।’

এতে জোর দিয়ে আরও বলা হয়, ‘আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে দখলদারিত্ব এবং আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত ইসরাইলের সাথে সহযোগিতা বন্ধ করার দাবি জানাচ্ছি।’

সব ফিলিস্তিনি বন্দি, বিশেষ করে নারী ও শিশুদের অবিলম্বে মুক্তির দাবিও জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

আফ্রিকান ইউনিয়ন থেকে ইসরাইলের রাষ্ট্রদূত বহিষ্কার

আপডেট সময় ০৮:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫