ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ Logo হাইমচরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে তৃতীয় স্ত্রীর মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হুমায়ূন গ্রেফতার Logo লাখাইয়ে সার বিক্রিতে অনিয়ম, বিএডিসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা Logo এক ওভারে ৬ ছক্কা, টানা ৭ বলে ৭ ছক্কা মেরেও হারল বাংলাদেশ Logo মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo মাধবপুরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, সেচ ব্যাহত হওয়ার শঙ্কা Logo লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী Logo হবিগঞ্জে দুই হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ে স্ত্রীর ও বোনের করা পৃথক মামলায় দুইজন গ্রেফতার

চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে অবৈধভাবে চাকরিচ্যুত করা এবং বকেয়া বেতন পরিশোধ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানটির মেডিকেল প্রমোশন অফিসার সৈয়দ আরিফ মাহমুদ।

অভিযোগটি নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২৪ক ধারা অনুযায়ী আপস-মীমাংসার উদ্যোগ নিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জামালপুর কার্যালয়।

অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মিজানুর রহমান স্বাক্ষরিত ২৮ অক্টোবর ২০২৬ তারিখের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগকারী সৈয়দ আরিফ মাহমুদ তাঁকে বেআইনিভাবে চাকরিচ্যুত করার অভিযোগ তুলে বকেয়া বেতন পরিশোধ এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

এ বিষয়ে আগামী ১৫ নভেম্বর ২০২৬, রোববার সকাল ১১টায় জামালপুর শহরের ময়মনসিংহ রোডের ফুলবাড়িয়ায় বুলবুল ভবনের দ্বিতীয় তলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে আপস-মীমাংসা সভা আহ্বান করা হয়েছে।

নোটিশে হাসপাতালের মালিক, পরিচালক বা ব্যবস্থাপককে অভিযোগকারীর ব্যক্তিগত নথিপত্রসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ড ও রেজিস্টার নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মনোনীত যোগ্যতম প্রতিনিধিকেও সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

চাকরিচ্যুতি ও বকেয়া বেতন নিয়ে জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ

error:

আপডেট সময় ০৬:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬