ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা Logo হাইমচরের উত্তর আলগীতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo মাধবপুরে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড Logo আইফোনের লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, লাখাইয়ের ডোবা থেকে তারেকের মরদেহ উদ্ধার Logo হাইমচরে ১৫১ ধারায় তিনজন গ্রেপ্তার Logo তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি Logo পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ ভারতের Logo ঢাকা-সিলেট যাতায়াতে নতুন সম্ভাবনা, চার লেন হচ্ছে সরাইল-লাখাই মহাসড়ক Logo মাধবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন ১৪ নভেম্বর, ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা

কচুরিপানার আগ্রাসনে চাষের অনুপযোগী লাখাইয়ের হাওর, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক

পারভেজ হাসান, লখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চলে কচুরিপানা ও বিভিন্ন প্রজাতির আগাছার বিস্তার নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। বর্ষার পানি কমতে শুরু করলেও ফসলি জমিতে জমে থাকা কচুরিপানার কারণে আসন্ন বোরো মৌসুমে জমি প্রস্তুত ও চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় শত শত কৃষক।

বর্ষার পানি নেমে যাওয়ার পর হাওরের ফসলি জমিতে কচুরিপানা ও বিভিন্ন ধরনের আগাছা জমে পুরু আস্তরণ তৈরি হয়েছে। পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এসব কচুরিপানা জমির ওপর আটকে শক্ত হয়ে থাকছে। এতে জমি চাষের উপযোগী করে তোলা কঠিন হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বুল্লার হাওর, ভাদিকারার হাওর, বামৈ হাওর, বলাকান্দির হাওর, মাদনার হাওর ও ভরপূর্ণির হাওরসহ বিভিন্ন হাওরের ফসলি জমিতে কচুরিপানা ছড়িয়ে রয়েছে।

স্থানীয় কৃষকেরা জানান, জমি থেকে কচুরিপানা ও আগাছা অপসারণ করতে না পারলে পাওয়ার টিলার বা ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া কঠিন হবে। শ্রমিক দিয়ে এসব পরিষ্কার করতে গেলে বিঘাপ্রতি অতিরিক্ত খরচ গুনতে হবে, যা অনেক কৃষকের সামর্থ্যের বাইরে।

কৃষকদের আশঙ্কা, সময়মতো জমি প্রস্তুত করা সম্ভব না হলে বোরো ধান রোপণে বিলম্ব হতে পারে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হবে এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।

এ পরিস্থিতিতে দ্রুত কচুরিপানা অপসারণে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের জরুরি উদ্যোগ ও সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। তাঁদের প্রত্যাশা, সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে আসন্ন বোরো মৌসুমে চাষাবাদের প্রতিবন্ধকতা কমবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

error:

কচুরিপানার আগ্রাসনে চাষের অনুপযোগী লাখাইয়ের হাওর, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক

আপডেট সময় ০৮:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬