ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অষ্টগ্রামের সেলিম হত্যা মামলার আসামি লাখাই থেকে গ্রেপ্তার Logo লাখাইয়ে বিয়েবাড়িতে আইফোন ও টাকা চুরি, গাছে বেঁধে যুবককে আটক Logo মাধবপুরে এতিম পরিবারের পাশে স্বচ্ছতা গ্রুপ, দিল ২৫ হাজার টাকা Logo শাহবাগে ৩০ অক্টোবর গণবিক্ষোভের ঘোষণা এনসিপির, তিন দফা দাবি Logo লাখাইয়ে প্রাক্তন ছাত্র নুরুজ মিয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo লাখাইয়ের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন টাটকা শাকসবজি Logo লাখাইয়ের মনতৈলে সিঁধ কেটে চুরির চেষ্টা, চোরের পলায়নে ক্ষুব্ধ এলাকাবাসী Logo ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, ৪৩০ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা Logo দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত Logo প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে দেশে ফেরার নির্দেশ

লাখাইয়ে বিয়েবাড়িতে আইফোন ও টাকা চুরি, গাছে বেঁধে যুবককে আটক

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পূর্বগ্রামে বিয়েবাড়ি থেকে দুটি আইফোন ও নগদ টাকা চুরির অভিযোগে আবুল হুসেন নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পানি খাওয়ার কথা বলে বাড়িতে প্রবেশের পর চুরির চেষ্টা করে পালানোর সময় তাঁকে আটক করা হয়। পরে উত্তেজিত গ্রামবাসী তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।

শুক্রবার (২৩ অক্টোবর) লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের বামৈ পূর্বগ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও বিয়েবাড়ির লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বরযাত্রী ও অতিথিদের আপ্যায়ন এবং খাওয়াদাওয়া নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। এ সুযোগে আবুল হুসেন পানি খাওয়ার কথা বলে কৌশলে বাড়ির ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে।

পরে সবার অজান্তে ঘরে ঢুকে বরের ব্যবহৃত দুটি আইফোন ও নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় বাড়ির লোকজনের সন্দেহ হলে তাঁরা চুরির বিষয়টি বুঝতে পারেন। পালানোর চেষ্টা করলে বিয়েবাড়ির লোকজন চিৎকার শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে তাঁকে আটক করেন।

আটক আবুল হুসেন পাশের মুড়িয়াউক গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আটকের পর উত্তেজিত জনতা তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রের দাবি, চুরি হওয়া আইফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশের পদক্ষেপ বা আটক ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

অষ্টগ্রামের সেলিম হত্যা মামলার আসামি লাখাই থেকে গ্রেপ্তার

error:

লাখাইয়ে বিয়েবাড়িতে আইফোন ও টাকা চুরি, গাছে বেঁধে যুবককে আটক

আপডেট সময় ০৬:৩৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬