
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার রাটিশাল করাব উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্র ও হবিগঞ্জ জজকোর্টে কর্মরত মো. নুরুজ মিয়ার মৃত্যুতে স্মরণসভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভায় প্রয়াত নুরুজ মিয়ার সহপাঠী, শিক্ষক, বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন প্রয়াত নুরুজ মিয়ার সহপাঠী ও বন্ধু আলমগীর হোসেন।
স্মরণসভায় বিদ্যালয়ের প্রাক্তন বিএসসি শিক্ষক দিলীপ কুমার রায় ও বর্তমান প্রধান শিক্ষক শীতেষ কুমার চন্দ্র বক্তব্য দেন। এ ছাড়া ইসলাম ধর্মের শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক অসীম কুমার ও মোতাহের হোসেনসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
প্রয়াত নুরুজ মিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য দেন তাঁর ২০০০ ব্যাচের সহপাঠী ইয়ারুল চৌধুরী, দীন ইসলাম, শফিকুল ইসলাম সাবাল, ইকবাল আহমেদ, জিয়া ও অন্য বন্ধুরা। বক্তারা নুরুজ মিয়াকে তাঁদের বিশ্বস্ত ও প্রিয় বন্ধু হিসেবে স্মরণ করেন এবং তাঁর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানান।
এ ছাড়া বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন ২০০১ ব্যাচের অম্রৃত, আলামিন সোহাগ ও হাদিস; ২০০৪ ব্যাচের হারুন হীরা; ২০০৫ ব্যাচের নুরুল ইসলাম নাহিদ; ২০০৬ ব্যাচের সোহেল রানা, মিজান ও জাকারিয়া চৌধুরী রতন; ২০০৯ ব্যাচের পারভেজ হাসান এবং ২০১০ ব্যাচের শান্ত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নুরুল আমিন চৌধুরী, দরছ মিয়া, ২০২০ ব্যাচের শিক্ষার্থী এস এম জুবায়ের, প্রয়াতের পরিবারের সদস্যরা, তাঁর চাচাতো ভাই ইলিয়াস ও আব্দুর রহমান, বন্ধু মিজানুর রহমান, বিদ্যালয়ের শিক্ষার্থী আলমগীর এবং স্থানীয় ব্যক্তিত্ব বাচ্চু মিয়াসহ অনেকে।
স্মৃতিচারণ ও আলোচনা শেষে প্রয়াত মো. নুরুজ মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলার খবর ডেস্ক : 



















