
পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার রুবেল উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ভাদিকারা এলাকা থেকে রুবেলকে আটক করে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পরে চুরির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
লাখাই থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 



















