ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্গাপূজায় সারা দেশে বিশেষ নিরাপত্তা, দায়িত্বে এসআরবির ৬ হাজারের বেশি সদস্য Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজার উপহার বিতরণ Logo হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযান: ৩০ জেলের কারাদণ্ড Logo সাবেক এসবি প্রধান মনিরুল ও স্বজনদের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ Logo যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার, বিশেষ প্রটোকলের ব্যবস্থা Logo মাধবপুরে দুর্গাপূজার রোডম্যাপে কয়েকটি এলাকা বাদ, ক্ষোভ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে মতবিনিময় সভা Logo হবিগঞ্জের অলিপুরে ট্রাকের চাপায় লাখাইয়ের জালাল মিয়ার মৃত্যু Logo লাখাইয়ের ধর্মপুরে আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযান: ৩০ জেলের কারাদণ্ড

হাইমচর প্রতিনিধি: আফতাবুল ইসলাম মেহেরাব

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক অপর দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা টাস্কফোর্স কমিটির কার্যক্রমের আওতায় পরিচালিত অভিযানে অংশ নেয় হাইমচর উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এবং কোস্টগার্ডের হাইমচর, চাঁদপুরের সদস্যরা।

অভিযান চলাকালে ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ৩২ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এবং অপরাধের মাত্রা বিবেচনায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রায় এক লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী জালগুলো বিনষ্ট করা হয়। এ ছাড়া উদ্ধার করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজায় সারা দেশে বিশেষ নিরাপত্তা, দায়িত্বে এসআরবির ৬ হাজারের বেশি সদস্য

error:

হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযান: ৩০ জেলের কারাদণ্ড

আপডেট সময় ১০:২০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬