ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

ঈদের দুপুরে মহাসড়কে ঝরল বাবা-মেয়েসহ ৩ জন নিহত।

(বাংলার খবর ডেস্ক)

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে, একই উপজেলার মহিপুর জামতলা এলাকায় ও মহিপুরের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন: অলোক সরকার (২০) উপজেলার বিশালপুর ইউনিয়নের হিন্দু পানিসাড়া গ্রামের বাসিন্দা, উপজেলার মহিপুর জামতলা এলাকায় শরিফুল ইসলাম (৩২) ও তার মেয়ে সেজদা (৩)।

আহতরা হলেন: শেরপুরের হিন্দু পানিসাড়া গ্রামের জয়ন্ত সরকার (২০), শুভ সরকার (১৯), মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০)।
নিহতের পরিবার সূত্রে জানা যায় মোটরসাইকেলে তিন বন্ধু বেড়াতে যাচ্ছিলেন সিরাজগঞ্জের যমুনা নদীতে। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়েছেন তিনজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক অলোক সরকারকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় আহত জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত শুভ সরকারের চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে।

এ দিকে শরিফুল ইসলাম মেয়ে সেজদাকে নিয়ে মোটরসাইকেলে মহাসড়কের পশ্চিমপাড় থেকে পূর্ব দিকে যাওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এ সময় বাবা ও মেয়েকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে।
অন্যদিকে দুপুর সাড়ে ১২টায় বগুড়া থেকে ঢাকা লেনে প্রবেশের মুখে একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে মো. লিখন ও মো. জীবন নামে দুই যুবক আহত হন। তাদের উদ্ধার করেন উপজেলার ফায়ার সার্ভিস সদস্যরা। পরে চিকিৎসার জন্য তাদের নেয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক ও শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

ঈদের দুপুরে মহাসড়কে ঝরল বাবা-মেয়েসহ ৩ জন নিহত।

আপডেট সময় ০৮:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫