ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার Logo অপ্রতিম হত্যা: শোকের মধ্যেই বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদেরও মিলতে পারে দীর্ঘ ছুটি Logo পুলিশকে গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে আওয়ামী লীগের সম্পৃক্তদের আইনের আওতায় আনার নির্দেশ Logo উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিতে বড় ধস, সংকটের কারণ নিয়ে প্রশ্ন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময়

লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা মধ্যগ্রামের একটি বসতঘরের মেঝের টাইলস খুঁড়ে ১৪টি পদ্মগোখরা সাপের বাচ্চা ও ২৮টি তাজা ডিম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মলয় চন্দ্র দেবের বাড়িতে এ ঘটনা ঘটে। একসঙ্গে এতগুলো বিষধর সাপ ও ডিম উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাড়ির মালিক মলয় চন্দ্র দেব জানান, শুক্রবার বিকেলে ঘরের টাইলসের নিচ থেকে অস্বাভাবিক শব্দ ও সাপের উপস্থিতি টের পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর হবিগঞ্জ প্রতিনিধি মো. সুলেমানকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে মো. সুলেমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘরের মেঝের টাইলস ও মাটি সরিয়ে সাপগুলো উদ্ধারের কাজ শুরু করেন। পরে সেখান থেকে ১৪টি জীবিত পদ্মগোখরা সাপের বাচ্চা ও ২৮টি ডিম নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার করা সাপ ও ডিমগুলো পরবর্তীতে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বসতঘরের মেঝের নিচে একসঙ্গে এতগুলো বিষধর সাপ ও ডিম পাওয়ার ঘটনায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে। তবে অযথা আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন উদ্ধারকারীরা।

একই সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঝোপঝাড় ও আবর্জনা নিয়মিত পরিষ্কার করা এবং কোনো সাপ বা বন্যপ্রাণী দেখা গেলে নিজে ধরার চেষ্টা না করে দ্রুত অভিজ্ঞ উদ্ধারকর্মী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার

error:

লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার

আপডেট সময় ০৩:২১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬