ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে Logo ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক Logo মাধবপুরে লেবুর দামে অস্বস্তি, হালি ৩০-৪০ টাকা Logo নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ কালচারাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই), হবিগঞ্জের সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ কফিল উদ্দিন।

সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ইউআরসি ইনস্ট্রাক্টর মো. খায়র উদ্দীন মোল্লা।

পরিদর্শনকালে মোহাম্মদ কফিল উদ্দিন বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশ এবং শিক্ষার মানোন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের আরও মনোযোগী করে তুলতে আনন্দময় পরিবেশে পাঠদান এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পিটিআই সুপারিনটেনডেন্টের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট

error:

আপডেট সময় ০৫:৫০:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬