ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে Logo ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক Logo মাধবপুরে লেবুর দামে অস্বস্তি, হালি ৩০-৪০ টাকা Logo নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ কালচারাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাত-পা বাঁধা ও মুখে সেলোটেপ মোড়ানো অবস্থায় আব্দুল্লাহ ওরফে আরজান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মোড়সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল্লাহ হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর এলাকার আউয়াল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে কলেজ মোড়সংলগ্ন রাস্তার পাশে এক যুবককে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ব্যবসায়ী। কাছে গিয়ে তার দুই হাত ও দুই পা বাঁধা এবং মুখ সেলোটেপ দিয়ে মোড়ানো দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলে। পরে ব্রাহ্মণবাড়িয়া থেকে পিবিআই ও ডিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা কান্নায় ভেঙে পড়েছেন। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট

error:

নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি

আপডেট সময় ০৫:৪২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬