ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার Logo জামালপুরে বিচারকের বাসায় চুরি: আরও ৫ জন গ্রেপ্তার, আগের ৫ জন জড়িত নন Logo আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে কিশোরের মরদেহ, উদ্ধারে বিজিবি-বিএসএফের সমন্বয়ের উদ্যোগ Logo আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট Logo সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের কাঁচা তুলা প্রতিনিধি দল Logo মাধবপুরে নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ Logo ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি নিয়ে মাধবপুরে বিভ্রান্তি Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন

৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

জসিম উদ্দিন, মোংলা প্রতিনিধি:
অবশেষে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে আট দিন পর দুই ইউনিটে একযোগে বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে বন্দরসংলগ্ন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কেন্দ্রটির বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটটি চালু করা হয়।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ থাকা দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণ কাজ শেষে দুপুর ১২টায় সেটি পুনরায় চালু করা হয়েছে। চালুর পর প্রাথমিকভাবে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। পর্যায়ক্রমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হবে।

তিনি আরও জানান, বর্তমানে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণ কয়লা মজুদ রয়েছে।

এর আগে ১৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর গত আট দিন একটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন চালু রাখা হয়েছিল। এতে কেন্দ্রটির মোট উৎপাদন প্রায় অর্ধেকে নেমে আসে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। দুটি ইউনিট একযোগে চালু থাকলে কেন্দ্রটি জাতীয় গ্রিডে প্রায় ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারে। দ্বিতীয় ইউনিটটি পুনরায় চালু হওয়ায় কেন্দ্রটির স্বাভাবিক উৎপাদন কার্যক্রমে ফেরার সুযোগ তৈরি হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

error:

৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

আপডেট সময় ১০:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬