ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি Logo মাধবপুর বাজারের পুকুর পরিদর্শনে ইউএনও, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে উদ্যোগের আশ্বাস Logo যন্ত্রপাতির অভাবে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত দন্ত চিকিৎসা Logo চেক ডিজঅনার মামলায় আপস ও টাকা পরিশোধ হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট Logo ২০৩০ সালের আগেই মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্য অর্জন, বাংলাদেশকে WHO’র অভিনন্দন Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাওনিয়ার বেজে ভয়াবহ আগুন, পুড়েছে কম্পিউটার-সার্ভার ও গুরুত্বপূর্ণ নথি Logo Logo ৭৮ লাখ টাকার আধুনিক রেলস্টেশন ভবন পড়ে আছে অযত্নে, ট্রেন চালুর অপেক্ষায় সাটিয়াজুরী Logo হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা-মদসহ আটক ১ Logo

২০৩০ সালের আগেই মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্য অর্জন, বাংলাদেশকে WHO’র অভিনন্দন

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের নির্ধারিত সময়সীমার আগেই মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্যমাত্রা অর্জন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পূর্ব তিমুরের রাজধানী দিলিতে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির ৭৯তম অধিবেশনে এ অভিনন্দন জানানো হয়। অধিবেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হাতে এ-সংক্রান্ত অভিনন্দনপত্র তুলে দেন।

বাংলাদেশের এই অর্জনকে জনস্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই সঙ্গে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দেশের দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মসূচির কার্যকারিতারও স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এ সাফল্যকে।
সংশ্লিষ্টদের মতে, কার্যকর স্বাস্থ্যনীতি, মাতৃ ও প্রজননস্বাস্থ্য কর্মসূচি, দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে প্রসবসেবা, মিডওয়াইফারি কার্যক্রম এবং নিরাপদ প্রসবের চর্চা মাতৃমৃত্যু কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এদিকে, টানা ১০ বছর ধরে মাতৃ ও নবজাতক টিটেনাস নির্মূলের অবস্থান ধরে রাখার জন্যও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ অর্জনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী ও অংশীজনদের অবদানের প্রশংসা করেছে সংস্থাটি।
স্বাস্থ্য খাতে বাংলাদেশের এই অগ্রগতি মাতৃ ও নবজাতকের জীবন সুরক্ষায় নেওয়া দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জনস্বাস্থ্য কার্যক্রমের ইতিবাচক ফল হিসেবে বিবেচিত হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

error:

২০৩০ সালের আগেই মাতৃমৃত্যু হ্রাসের লক্ষ্য অর্জন, বাংলাদেশকে WHO’র অভিনন্দন

আপডেট সময় ১০:৪৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬