ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, লুট প্রায় ১৫ লাখ টাকার মালামাল Logo মাধবপুরে শিক্ষা অফিসার জাকিরুল হাসানের বিদায় সংবর্ধনা Logo নতুন দায়িত্বে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন Logo সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ আব্দুল মন্নান Logo কোরিয়ার আদালতে ২৪৩ শিক্ষার্থীর টাকা ফেরতের দাবি Logo লাখাইয়ে পানিতে তলিয়ে থাকা ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত, দুর্ভোগে শিক্ষার্থীরা Logo মাধবপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, বাড়ছে জনমনে আতঙ্ক Logo অসহায় বৃদ্ধা আলতামন বেগমের পাশে দাঁড়াবে কে? Logo হাইমচরে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের সম্মেলন

মাধবপুরে শিক্ষা অফিসার জাকিরুল হাসানের বিদায় সংবর্ধনা

জালাল উদ্দিন লস্কর,স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মাধবপুর উপজেলা শিক্ষা অফিসে বিভিন্ন বিদ্যালয়ের কয়েকজন প্রাথমিক শিক্ষকের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে এস এম জাকিরুল হাসানের কর্মময় সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। দায়িত্ব পালনকালে শিক্ষা ক্ষেত্রে তাঁর ভূমিকা এবং শিক্ষকদের সঙ্গে তাঁর পেশাগত ও আন্তরিক সম্পর্কের কথা তুলে ধরেন বক্তারা। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তারা বলেন, কর্মস্থল পরিবর্তন হলেও সহকর্মী ও শিক্ষকদের সঙ্গে জাকিরুল হাসানের আন্তরিক সম্পর্ক এবং কর্মময় স্মৃতি দীর্ঘদিন সবার মনে থাকবে। তাঁর পরবর্তী কর্মস্থলের সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন তারা।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হোসেন, মশিউর রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে মাধবপুর উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক

error:

মাধবপুরে শিক্ষা অফিসার জাকিরুল হাসানের বিদায় সংবর্ধনা

আপডেট সময় ০৭:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬