ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে পুলিশের অভিযানে ৩ চোরাই গরু উদ্ধার, দুই যুবক আটক Logo বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী Logo নবাগত ইউএনও-ওসির সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিনিময় Logo হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ; সিলেট ও সুনামগঞ্জ দেখবেন জি কে গউছ Logo ৬৪ জেলার দেখভালে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, জেনে নিন কার দায়িত্বে কোন জেলা Logo নাসিরনগরে হরিপুর দরবার শরিফের উদ্যোগে জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি Logo আপিল বিভাগে নতুন বিচারপতি মো. হাবিবুল গনি Logo মাধবপুরের ৭৭ স্কুলে প্রধান শিক্ষক নেই, ৬৪ সহকারী শিক্ষকের পদও শূন্য Logo দক্ষিণ করাব পীতবসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত নাজমুল হক সুমন Logo পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

নবাগত ইউএনও-ওসির সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিনিময়

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় পৃথকভাবে ইউএনও ও ওসির কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় হাইমচরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময়কালে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষের নানা দুর্ভোগের কথা নবাগত প্রশাসনিক কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু, গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার এবং নৌ ও সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
এ ছাড়া সরকারি সেবা গ্রহণে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা, জনবান্ধব প্রশাসন গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা মো. ছফিউল্লাহ বলেন, হাইমচরের মানুষের কল্যাণে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিশেষ করে দুর্গম চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি ফখরুল ইসলাম শিমুল বলেন, হাইমচরের টেকসই ও সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নবাগত ইউএনও ও ওসি জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে ইউএনও মো. নজরুল ইসলাম ও ওসি মো. শাহ আলম ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিভিন্ন প্রস্তাব ও মতামত শোনেন। জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা মো. ছফিউল্লাহ, সেক্রেটারি ফখরুল ইসলাম শিমুল, যুব আন্দোলনের সভাপতি নূরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. রিপন মুন্সি, নীলকমল ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. আক্তার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে পুলিশের অভিযানে ৩ চোরাই গরু উদ্ধার, দুই যুবক আটক

error:

নবাগত ইউএনও-ওসির সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিনিময়

আপডেট সময় ০৮:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬