
পারভেজ হাসান, লাখাই উপজেলা প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার দক্ষিণ করাব পীতবসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তি নাজমুল হক সুমন। তাঁর নির্বাচনে এলাকাবাসী, শিক্ষানুরাগী ও সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ায় নাজমুল হক সুমনকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকাবাসী ও বিদ্যালয়সংশ্লিষ্টরা। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
দায়িত্ব গ্রহণের পর নাজমুল হক সুমন ম্যানেজিং কমিটির সব সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের পঠনপাঠনের পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার মান বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
বাংলার খবর ডেস্ক : 
























