ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ভাতিজা নিহত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু Logo চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক হামিদুর রহমান Logo মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার Logo ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ Logo মাধবপুরে বুল্লা-ছাতিয়াইন সড়কে ১ হাজার তালের বীজ রোপণ Logo জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ Logo টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার Logo লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাতিজা গুরুতর আহত Logo শিক্ষার্থীদের কাছ থেকে বছরে সাড়ে ৮৫ লাখ টাকা নিয়ে লোকাল ট্রিপ দিচ্ছে বৃন্দাবন কলেজের বাস! Logo জেনে রাখুন: লাখাই হাসপাতালে সাপে কাটার অ্যান্টিভেনম মজুদ, চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে

মাধবপুরে বুল্লা-ছাতিয়াইন সড়কে ১ হাজার তালের বীজ রোপণ

বাংলার খবর ডেস্কহবিগঞ্জের মাধবপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যতে পর্যটনের সম্ভাবনা তৈরি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানবিক ফাউন্ডেশন বুল্লা ইউনিট। সংগঠনটির উদ্যোগে বুল্লা-ছাতিয়াইন সড়কের পাশে একদিনে প্রায় ১ হাজার তালের বীজ রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বুল্লা থেকে ছাতিয়াইন সড়কের বিভিন্ন স্থানে এসব তালের বীজ রোপণ করা হয়। আয়োজকদের উদ্যোগে স্থানীয় পরিবেশকে আরও সবুজ ও নান্দনিক করে তোলার পাশাপাশি দীর্ঘমেয়াদে এলাকাটিকে একটি আকর্ষণীয় পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এই কর্মসূচিতে আর্থিকভাবে সহযোগিতা করেছেন লিয়াকত, আহাদ, শাওন, রুবেল ও প্রবাসী রুবেল। এছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঈদ বোরহান উদ্দিন খান, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, হাফেজ আকরাম, কামরুল, শামীম হোসেনসহ আরও অনেকে।

মানবিক ফাউন্ডেশনের এ উদ্যোগের বিষয়ে সাঈদ বোরহান উদ্দিন খান বাংলার খবরকে বলেন, “বুল্লা থেকে ছাতিয়াইন সড়ককে সবুজায়ন করা এবং ভবিষ্যতে একটি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই, এই সড়কটি একসময় সবুজে ঘেরা একটি সুন্দর ও আকর্ষণীয় সড়ক হিসেবে পরিচিতি লাভ করুক।”

তিনি বলেন, “এই রাস্তার পাশে অসংখ্য কৃষিজমি রয়েছে। এখানে প্রায়ই বজ্রপাতের ঘটনা ঘটে। তালের বীজ রোপণ করে গাছগুলো বড় করা গেলে ভবিষ্যতে এর সুফল এলাকার মানুষ ভোগ করবেন। পাশাপাশি গাছগুলো সড়কের সৌন্দর্যও বাড়াবে।”

সাঈদ বোরহান উদ্দিন খান আরও বলেন, “আমরা যদি এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে ভবিষ্যতে এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেক পর্যটক এখানে আসতে পারেন। এতে এলাকার পরিচিতি বাড়বে এবং স্থানীয় মানুষের জন্যও নতুন সম্ভাবনা তৈরি হবে।”

আয়োজকদের আশা, রোপণ করা তালের বীজগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে আগামী কয়েক বছরে এসব গাছ বড় হয়ে সড়কের দুই পাশে সবুজ পরিবেশ তৈরি করবে। একই সঙ্গে তালের গাছ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।

স্থানীয়দের মতে, বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি। মানবিক ফাউন্ডেশন বুল্লা ইউনিটের এমন উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে বুল্লা-ছাতিয়াইন সড়কটি সবুজ ও নান্দনিক একটি সড়ক হিসেবে নতুন পরিচিতি পেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ভাতিজা নিহত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

error:

মাধবপুরে বুল্লা-ছাতিয়াইন সড়কে ১ হাজার তালের বীজ রোপণ

আপডেট সময় ০২:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬