ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দক্ষিণ করাব পীতবসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত নাজমুল হক সুমন Logo পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির Logo লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ভাতিজা নিহত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু Logo চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক হামিদুর রহমান Logo মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার Logo ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ Logo মাধবপুরে বুল্লা-ছাতিয়াইন সড়কে ১ হাজার তালের বীজ রোপণ Logo জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ Logo টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার

মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার

মোঃ আইয়ুব খান, প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তার এক সহযোগী অভিযানের সময় পালিয়ে গেছে বলে জানিয়েছে র‌্যাব।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে মাধবপুর উপজেলার ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জানতে পারে, রসুলপুর এলাকার একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৩টার দিকে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও অপর একজন পালিয়ে যান।
পরে গ্রেপ্তার ফাতেমা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরে তল্লাশি চালানো হয়। ঘরের খাটের নিচে রাখা দুটি পাটের বস্তা থেকে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তার ফাতেমা বেগম রসুলপুর এলাকার বাবুল মিয়ার স্ত্রী। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি ও তার পলাতক সহযোগী পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তি ও তার পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার ফাতেমা বেগমকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ করাব পীতবসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত নাজমুল হক সুমন

error:

মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার

আপডেট সময় ০৪:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬