ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাছের খাবারের বস্তায় লুকানো ভারতীয় চা-পাতা, মেহেদী-জিরাসহ কোটি টাকার পণ্য জব্দ Logo মাধবপুরে পুলিশের অভিযানে ৩ চোরাই গরু উদ্ধার, দুই যুবক আটক Logo বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক হলেন মুহাম্মদ কাদের গনি চৌধুরী Logo নবাগত ইউএনও-ওসির সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাদের মতবিনিময় Logo হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ; সিলেট ও সুনামগঞ্জ দেখবেন জি কে গউছ Logo ৬৪ জেলার দেখভালে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, জেনে নিন কার দায়িত্বে কোন জেলা Logo নাসিরনগরে হরিপুর দরবার শরিফের উদ্যোগে জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি Logo আপিল বিভাগে নতুন বিচারপতি মো. হাবিবুল গনি Logo মাধবপুরের ৭৭ স্কুলে প্রধান শিক্ষক নেই, ৬৪ সহকারী শিক্ষকের পদও শূন্য Logo দক্ষিণ করাব পীতবসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত নাজমুল হক সুমন

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫

বাংলার খবর ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমিতে হালচাষের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিঘর গ্রামের বাসিন্দা আইয়ুব খান একই এলাকার জামাল মিয়ার কাছে জমিতে হালচাষ বাবদ কিছু টাকা পেতেন। বুধবার সকালে তিনি পাওনা টাকা চাইতে গেলে জামাল মিয়ার সঙ্গে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়।
একপর্যায়ে ওই বিরোধ চরম আকার ধারণ করলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ রয়েছে, এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
খবর পেয়ে সরাইল থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষ থামাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমিতে হালচাষের পাওনা টাকাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাছের খাবারের বস্তায় লুকানো ভারতীয় চা-পাতা, মেহেদী-জিরাসহ কোটি টাকার পণ্য জব্দ

error:

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫

আপডেট সময় ০৮:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬