ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo জামালপুরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড Logo মাধবপুর উপজেলা পরিষদে এমপি এস এম ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন Logo মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা Logo হাইমচরে নবাগত ইউএনওকে বরণ, বিদায়ী ইউএনও অমিত রায়কে সংবর্ধনা Logo লাখাইয়ে রোপা আমন আবাদের ধুম: Logo মাধবপুরে শ্রেণিকক্ষ সংকটে উজ্জ্বলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান Logo একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ও ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ Logo খোয়াই নদীর ভাঙনে প্লাবিত মিরপুর-ধুলিয়াখাল সড়ক, চরম ভোগান্তিতে এলাকাবাসী Logo জামালপুরে বহুতল ভবনের জানালা দিয়ে পানি চাইল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ

হাইমচরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ নেই, গ্রাহকের ৩৯ ফোনেও মিলেনি সাড়া

আফতাবুল ইসলাম মেহেরাব, চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ গ্রাহকরা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

এক ভুক্তভোগী গ্রাহক জানান, বিদ্যুৎ না থাকার বিষয়ে জানতে ও অভিযোগ জানাতে তিনি পল্লী বিদ্যুৎ অফিসে ৩৯ বার ফোন করেছেন। কিন্তু তার অভিযোগ, কোনোবারই ফোন রিসিভ করা হয়নি।

অন্যদিকে, বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে প্রতিবেদকের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে জানানো হয়, ‘৩৩ কেভি লাইনে সমস্যা।’

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানির মোটর চালানো যাচ্ছে না, দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে এবং তীব্র গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ভোগান্তি বেড়েছে।

স্থানীয় গ্রাহকদের প্রশ্ন, বিদ্যুৎ না থাকার পাশাপাশি অভিযোগ জানাতেও যদি অফিসের ফোনে সাড়া না পাওয়া যায়, তাহলে ভুক্তভোগীরা তাদের সমস্যার কথা জানাবেন কোথায়?

দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি গ্রাহকদের অভিযোগ গ্রহণে কার্যকর যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

error:

হাইমচরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ নেই, গ্রাহকের ৩৯ ফোনেও মিলেনি সাড়া

আপডেট সময় ০২:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬