
‘সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ অনুসরণ করে দেশের প্রতিটি জেলায় শূন্য ডিলার ইউনিটের বিপরীতে পুনরায় সার ডিলার নিয়োগের কার্যক্রম শুরু করেছে কৃষি মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিলার নিয়োগের এই প্রক্রিয়ায় আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জেলাভিত্তিক শূন্য ডিলার ইউনিটে নতুন ডিলার নিয়োগের এই কার্যক্রমে অংশ নিতে নির্ধারিত নিয়মে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্ত, আবেদন পদ্ধতি এবং অন্যান্য তথ্য জানতে কৃষি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (moa.gov.bd) অথবা সংশ্লিষ্ট জেলার ‘সার ও বীজ মনিটরিং কমিটি’র সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 
























