ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৮ ফুট ২ ইঞ্চি গাঁজার গাছসহ গ্রেপ্তার ১ Logo শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: আজ জিরুন্ডা ও বানিয়াচং একাদশের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল Logo তেলিয়াপাড়া সীমান্তে চোরাচালানের ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে Logo আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ভোট ২০ আগস্ট Logo সাভারে সিটিটিসির অভিযান: ১৪ পাইপ বোমা ও জেএমবির লিফলেটসহ আটক ১ Logo মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ Logo লোডশেডিং ঘিরে উত্তেজনার আশঙ্কা, বিদ্যুৎ অফিসের নিরাপত্তায় থানায় আবেদন Logo তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদির সাক্ষাৎ Logo মাদক নয়, মাঠে ফিরুক তারুণ্য—চৌমুহনীতে ফুটবল খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ Logo শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ সিলিকা বালু উত্তোলনের মহোৎসব

মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ

জালাল উদ্দীন লস্কর, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিতলা পূর্ব বাল্লা এলাকায় সরকারি খাস খতিয়ানের জমিতে গড়ে ওঠা কবরস্থানের জায়গা অবৈধভাবে দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। সরকারি জমি রক্ষা ও দখলদারদের উচ্ছেদের দাবিতে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ বিষয়ে ইতোমধ্যে দু-একটি সংবাদপত্রে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। পরে গত ৬ আগস্ট এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনওর কাছে লিখিত আবেদন করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে হরিতলা, শিবজয়নগর, কালিনগরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ হরিতলা পূর্ব বাল্লা কবরস্থানটি দাফন-কাফনের জন্য ব্যবহার করে আসছেন। এলাকাটির বহু মানুষের কাছে কবরস্থানটি গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

অভিযোগে বলা হয়, সম্প্রতি কয়েকজন ব্যক্তি কবরস্থানের সরকারি জমির একটি অংশ অবৈধভাবে দখল করে সেখানে বসতঘর নির্মাণ শুরু করেছেন। স্থানীয়রা নির্মাণকাজে বাধা দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আবেদনকারীরা।

এলাকাবাসীর আশঙ্কা, কবরস্থানের জায়গা এভাবে দখল হতে থাকলে ভবিষ্যতে এর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। এতে মরদেহ দাফনের জন্য জায়গার সংকট সৃষ্টি হওয়ার পাশাপাশি জনস্বার্থ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার আশঙ্কাও রয়েছে।

এলাকাবাসীর পক্ষে আবেদনকারী মো. শামীম মিয়া সরকারি কবরস্থানের জমি অবৈধ দখল থেকে উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি জরুরি ভিত্তিতে তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শামীম মিয়া জানান, অভিযোগের পর এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে ইউএনওর কাছে দেওয়া আবেদনে অভিযোগ করা হলেও কথিত দখলদারদের সুনির্দিষ্ট পরিচয় বা যোগাযোগের তথ্য উল্লেখ না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৮ ফুট ২ ইঞ্চি গাঁজার গাছসহ গ্রেপ্তার ১

error:

মাধবপুরে সরকারি কবরস্থানের জায়গা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ

আপডেট সময় ১০:২৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬