ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ঔষধ প্রশাসনের অভিযান, অধিকাংশ ফার্মেসি বন্ধ Logo নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন Logo লাখাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালমৃত্যু এসএসসি পরীক্ষার্থীর, আশঙ্কাজনক বন্ধু: Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক Logo নাসিরনগরে সেচ প্রকল্পের দুই ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা Logo ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে Logo ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ: সভাপতি শাফকাত আহমেদ Logo সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে ৩৯১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতের সাবেক আমির কারাগারে

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির অর্থ আত্মসাতের মামলায় সমিতির পরিচালক ও জামায়াতে ইসলামীর নেতা আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে আদালতে হাজির করা হলে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

র‍্যাব-১৪ জানায়, প্রায় ১২ হাজার ৬৬১ গ্রাহকের ৩৯১ কোটি ৫৭ লাখ টাকার বেশি আমানত আত্মসাতের অভিযোগে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন পলাতক থাকা আব্দুল ওয়াহেদের অবস্থান শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি সমবায় প্রতিষ্ঠানের আড়ালে ব্যাংকিংসদৃশ কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করে। পরবর্তীতে গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা ২০২৫ সালে মামলা করেন।

পুলিশ জানিয়েছে, আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে ওই মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তিনি।

র‍্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, র‍্যাবের কাছ থেকে হস্তান্তরের পর আসামিকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে দীর্ঘদিন ধরে আমানতের অর্থ ফেরত না পাওয়ায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা আত্মসাতের অভিযোগে থাকা অর্থ উদ্ধারের পাশাপাশি মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ঔষধ প্রশাসনের অভিযান, অধিকাংশ ফার্মেসি বন্ধ

error:

জামালপুরে ৩৯১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামায়াতের সাবেক আমির কারাগারে

আপডেট সময় ১০:১৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬