ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ট্রেন থেকে ছিনতাই করা দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে অবস্থানকালে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনের ভেতর থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে দুই ব্যক্তি। পরে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে আইসি নোয়াপাড়ার নেতৃত্বে রেলওয়ে পুলিশের একটি দল তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নোয়াপাড়া রেলওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) জানান, সিলেট রেলওয়ে পুলিশ সুপার এবং শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসির নির্দেশনায় মোবাইল চুরি-ছিনতাই ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, উদ্ধার করা মোবাইল ফোন দুটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২

আপডেট সময় ০৬:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬