ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, প্রাপ্ত তথ্য অনুযায়ী ২৯ জুলাই হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। একই সময়ে ও একই এলাকায় হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। এতে উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা তৈরি হয়।

প্রশাসনের মতে, একই সময়ে পৃথক রাজনৈতিক কর্মসূচি পালনের কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এতে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনদুর্ভোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি এড়ানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকার সর্বত্র পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, স্লোগান, পিকেটিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন যেকোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে রাজনৈতিক দলগুলোর প্রতি আইন মেনে চলা এবং শান্তিপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। ১৪৪ ধারা জারির খবর ছড়িয়ে পড়ার পর শহরজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।

গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। হবিগঞ্জেও একই ধরনের পরিস্থিতি এড়াতে আগাম পদক্ষেপ হিসেবে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জেলা প্রশাসন সব পক্ষকে সংযম প্রদর্শন ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

error:

এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

আপডেট সময় ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬