ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু Logo ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, এমপি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভাঙচুর Logo শাহজালালের মাজারের দানবাক্সে ১৮ দিনে মিলল ৪৭ লাখ টাকার বেশি, পাওয়া গেছে ১২ দেশের মুদ্রা Logo সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি ১৭ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ Logo মাধবপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, স্বামী আটক Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ: ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনার শঙ্কা Logo মাধবপুরে কুড়িয়ে পাওয়া শিশুর পরিবারের সন্ধান মিললেও মা-বাবার কোলে ঠাঁই হলো না নবজাতকের Logo যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড Logo হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫০

সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি ১৭ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ৩ হাজার ৯৬০টি ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি পুরোনো বাইসাইকেলও জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে এসব ডিসপ্লে জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতীয় চোরাচালানি পণ্য দেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদের নির্দেশনায় আলীনগর বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয় টহলদল।

একপর্যায়ে ভারত থেকে দুটি বাইসাইকেলে চটের বস্তা বহন করে বাংলাদেশের দিকে আসতে থাকা ৭ থেকে ৮ জন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা বস্তা ও বাইসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে কার্টনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত মোবাইল ডিসপ্লে ও দুটি বাইসাইকেলের মোট সিজারমূল্য প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা। আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি ১৭ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

আপডেট সময় ০৭:০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬