ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্গাপূজায় সারা দেশে বিশেষ নিরাপত্তা, দায়িত্বে এসআরবির ৬ হাজারের বেশি সদস্য Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজার উপহার বিতরণ Logo হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযান: ৩০ জেলের কারাদণ্ড Logo সাবেক এসবি প্রধান মনিরুল ও স্বজনদের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ Logo যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার, বিশেষ প্রটোকলের ব্যবস্থা Logo মাধবপুরে দুর্গাপূজার রোডম্যাপে কয়েকটি এলাকা বাদ, ক্ষোভ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে মতবিনিময় সভা Logo হবিগঞ্জের অলিপুরে ট্রাকের চাপায় লাখাইয়ের জালাল মিয়ার মৃত্যু Logo লাখাইয়ের ধর্মপুরে আইনশৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও পুলিশিং সভা অনুষ্ঠিত

মাধবপুরে ৭৬টি অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে অবৈধ জাল জব্দ

হামিদুর রহমান, বাংলার খবর [মাধবপুর] প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৬টি অবৈধ মাছ ধরার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (৯ জুলাই) উপজেলার রাজনগর, জালালাবাদ, শাহপুর, ছাতিয়াইন বাজার ও প্লাবনভূমি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে ৫৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী (রিং জাল) এবং ২০টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদ এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণ মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে মাছের নিরাপদ বংশবিস্তার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজায় সারা দেশে বিশেষ নিরাপত্তা, দায়িত্বে এসআরবির ৬ হাজারের বেশি সদস্য

error:

মাধবপুরে ৭৬টি অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

আপডেট সময় ০৫:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬