ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক Logo মাধবপুরে ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ: ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনার শঙ্কা Logo মাধবপুরে কুড়িয়ে পাওয়া শিশুর পরিবারের সন্ধান মিললেও মা-বাবার কোলে ঠাঁই হলো না নবজাতকের Logo যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: ১৩ বছর ৭ মাস পর স্বামীর মৃত্যুদণ্ড Logo হবিগঞ্জের নবীগঞ্জে পূর্ব বিরোধে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৫০ Logo মাধবপুরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী Logo মাধবপুরে রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতকের পরিবারের সন্ধান মিলেছে Logo লাখাইয়ে ২৫ বছর পর আদালতের আদেশে দখলমুক্ত জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও Logo মাধবপুরে ৭৬টি অবৈধ জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস Logo নোয়াখালীতে ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে মামলা করতে থানায় তরুণ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

আন্তর্জাতিক ফুটবলে পক্ষপাতিত্বের অভিযোগকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি উঠেছে। বিশ্বকাপ-সংক্রান্ত কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের স্বচ্ছতা যাচাইয়ে ইউরোপীয় পার্লামেন্টের একদল আইনপ্রণেতা এ উদ্যোগ নিয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছে পাঠানো এক চিঠিতে তারা ফিফার কথিত পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে সমন্বিত ও আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আইনপ্রণেতাদের মতে, বিশ্বকাপ ফুটবলের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে আলোচিত বিভিন্ন সিদ্ধান্তের স্বাধীন তদন্ত প্রয়োজন। বিশেষ করে বহুল আলোচিত ‘বালোগান’ মামলায় ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিরপেক্ষভাবে পর্যালোচনার দাবি জানানো হয়েছে।

বিতর্কের সূত্রপাত হয় গত সপ্তাহের একটি ম্যাচে বালোগানকে সরাসরি লাল কার্ড দেখানোর ঘটনায়। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই সিদ্ধান্তকে অন্যায্য বলে মন্তব্য করেন। এর পরপরই ফিফা একটি আইনি বিধানের আওতায় বালোগানের নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করলে বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ বিষয়ে ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেন এবং সিদ্ধান্তের জন্য তাকে ধন্যবাদ জানান। তবে এ বিষয়ে ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেওয়া হয়নি।

ফিফার এ সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি ঘটনাটিকে নজিরবিহীন, অবিশ্বাস্য এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে।

এদিকে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে রেফারিং, ম্যাচ পরিচালনা, রাজনৈতিক প্রভাব এবং স্পন্সর-সংশ্লিষ্ট নানা বিতর্কও তদন্তের আওতায় আনার পক্ষে মত দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক আটক

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

আপডেট সময় ০২:৪৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬