ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক কন্যাশিশু, উদ্ধার করে হাসপাতালে ভর্তি Logo মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, মাদকসেবনের অভিযোগে যুবক আটক Logo মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এমপির হস্তক্ষেপ কামনা Logo বাহুবলে মাদকের বিরুদ্ধে ইউএনওর অভিযান: ইয়াবা বহন ও সেবনে নারীর ৯ মাস কারাদণ্ড Logo জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ Logo বাহুবলে নারী-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: নিহত ১, আহত ৬ Logo লাখাইয়ে মুড়িয়াউক গ্রামের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট মামলার প্রধান আসামি আক্তার মিয়া গ্রেফতার Logo বর্ষার শুরুতেই লাখাইয়ের শিবপুরসহ বেশ কয়েকটি গ্রাম: একমাত্র ভরসা নৌকা Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে ১০০ শিক্ষার্থী

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক কন্যাশিশু, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় শায়েস্তাগঞ্জ-জগদীশপুর জেলা পরিষদ সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (৬ জুলাই) ভোরে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে নবজাতকটির কান্নার শব্দ শুনে এগিয়ে যান। পরে তারা শিশুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। স্থানীয়দের দাবি, উদ্ধারকৃত নবজাতকের শরীরে স্যালাইনের ক্যানুলা লাগানো ছিল। খবর ছড়িয়ে পড়লে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন।

বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সহযোগিতায় নবজাতকটিকে মাধবপুরের ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল।

আব্দুর রশিদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করি। শিশুটির জীবন রক্ষাই ছিল আমাদের প্রথম অগ্রাধিকার। তাই দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”

নবজাতকটিকে কে বা কারা রাস্তার পাশে ফেলে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক কন্যাশিশু, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

রাস্তার পাশে পড়ে ছিল নবজাতক কন্যাশিশু, উদ্ধার করে হাসপাতালে ভর্তি

আপডেট সময় ১১:৫০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬