ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, মাদকসেবনের অভিযোগে যুবক আটক Logo মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এমপির হস্তক্ষেপ কামনা Logo বাহুবলে মাদকের বিরুদ্ধে ইউএনওর অভিযান: ইয়াবা বহন ও সেবনে নারীর ৯ মাস কারাদণ্ড Logo জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ Logo বাহুবলে নারী-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: নিহত ১, আহত ৬ Logo লাখাইয়ে মুড়িয়াউক গ্রামের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট মামলার প্রধান আসামি আক্তার মিয়া গ্রেফতার Logo বর্ষার শুরুতেই লাখাইয়ের শিবপুরসহ বেশ কয়েকটি গ্রাম: একমাত্র ভরসা নৌকা Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে ১০০ শিক্ষার্থী Logo মাধবপুরে এলপিজির দাম কমলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা

জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় গ্রিল কেটে হীরা, স্বর্ণ ও টাকা লুট

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় এক বিচারক দম্পতির ভাড়া বাসায় জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসা থেকে একটি হীরার আংটি, প্রায় আট ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিচারক আহমাদুল কবির সাকিল মেলান্দহ সিভিল জজ আদালতে এবং তার স্ত্রী নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। তারা গত সাত মাস ধরে পৌর শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিনতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন বিচারক আহমাদুল কবির সাকিল। এ সুযোগে দুর্বৃত্তরা বাসার একটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে একটি হীরার আংটি, প্রায় আট ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

রাত ৮টার দিকে বাসায় ফিরে দরজার তালা খুলতে না পেরে প্রথমে সেটি বিকল হয়েছে বলে মনে করেন আহমাদুল কবির সাকিল। পরে একজন মিস্ত্রি ডেকে আনলেও দরজা খোলা সম্ভব হয়নি। এতে সন্দেহ হলে রাত ৯টার দিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনি দেখতে পান, জানালার গ্রিল কাটা, ঘরের আসবাবপত্র তছনছ এবং মূল্যবান মালামাল খোয়া গেছে।

বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন বলেন, “আমার ভবনের পাঁচটি ইউনিটের মধ্যে এই প্রথম চুরির ঘটনা ঘটল। ভবনে সিসিটিভি ক্যামেরা ছিল, তবে ঘটনার সময় সেটি সচল ছিল না। আমার ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সিসিটিভি অকার্যকর করে এরপর চুরির ঘটনা ঘটিয়েছে।”

ঘটনার খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জামালপুর সদর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, শহরে সাম্প্রতিক সময়ে গ্রিল কেটে চুরির ঘটনা বাড়ছে। গত সপ্তাহে শহরের সেগুনবাগ আবাসিক এলাকায় অধ্যাপক রফিকুল ইসলামের বাসায় এবং এর কয়েক দিন আগে মিয়াপাড়া নতুন কুঁড়ি মোড়সংলগ্ন একটি বাসায় একই ধরনের চুরির ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা রাতের টহল জোরদার এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড

জামালপুরে বিচারক দম্পতির ভাড়া বাসায় গ্রিল কেটে হীরা, স্বর্ণ ও টাকা লুট

আপডেট সময় ০৫:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬