ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার তুলসিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান (৪০) উপজেলার তুলসিপুর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মিজানুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বসতঘরে তল্লাশি চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে মিজানুর রহমানের ওপর নজরদারি চালানো হচ্ছিল। সর্বশেষ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবার চালানসহ তাকে হাতেনাতে আটক করা সম্ভব হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত মিজানুর রহমানকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

মাধবপুরে ২০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৪:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬