ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাদক ও দাঙ্গামুক্ত লাখাই গড়তে সুনেশ্বরে ‘আল-হুসাইনিয়া নব-জাগরণ সংগঠন’ এর বিশেষ সভা

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বর শাহী ঈদগাহ্ প্রাঙ্গণে ‘আল-হুসাইনিয়া নব-জাগরণ সংগঠন’-এর উদ্যোগে এক মাদক ও দাঙ্গাবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সুনেশ্বর গ্রামের মুরুব্বি ও যুবসমাজের সার্বিক সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা বিএনপির সভাপতি ডা. আক্তার আহাদ চৌধুরী স্বপন। তিনি তার বক্তব্যে মাদক ও দাঙ্গামুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ। তিনি বলেন, লাখাই উপজেলায় মাদক ও দাঙ্গার চিরতরে অবসান ঘটাতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং দাঙ্গাবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন লাখাই উপজেলা দাঙ্গা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও লাখাই উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান।

সভায় আয়োজক সংগঠন ‘আল-হুসাইনিয়া নব-জাগরণ সংগঠন’-এর সদস্যবৃন্দ, সুনেশ্বর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, লাখাই উপজেলাকে একটি আদর্শ, নিরাপদ ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক, দাঙ্গা ও অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাদক ও দাঙ্গামুক্ত লাখাই গড়তে সুনেশ্বরে ‘আল-হুসাইনিয়া নব-জাগরণ সংগঠন’ এর বিশেষ সভা

আপডেট সময় ০৯:২১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬