ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হলো

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক হয়ে এক বছর কারাভোগের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এক ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ সীমান্ত পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে তাকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্ত সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক হওয়ার পর তিনি হবিগঞ্জ জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন। সাজা শেষে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে প্রয়োজনীয় রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে স্বদেশে ফেরত পাঠানো হয়।

হস্তান্তর কার্যক্রমে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চুনারুঘাট থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ও ত্রিপুরা রাজ্যের খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণধন সরকার।

উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ওই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হলো

আপডেট সময় ০৫:০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬