ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বহুল প্রচারিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক নাজমুল ইসলাম হৃদয়

সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে বহুল প্রচারিত জাতীয় দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নাজমুল ইসলাম হৃদয়। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশকের অনুমোদনক্রমে সম্প্রতি তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।

সাংবাদিক নাজমুল ইসলাম হৃদয় ইতোমধ্যে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে প্রশংসা অর্জন করেছেন। এর আগে তিনি দৈনিক বাংলাদেশ সমাচার, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন, দৈনিক নববানী, দৈনিক মানবকণ্ঠ এবং দৈনিক গণকণ্ঠ পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সমাজের বিভিন্ন অসঙ্গতি, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক কার্যক্রম ও সাধারণ মানুষের কথা তুলে ধরে সংবাদ পরিবেশন করে পাঠকমহলে আস্থা অর্জন করেন। বিশেষ করে হবিগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তার অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদন ব্যাপক আলোচনায় আসে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক নাজমুল ইসলাম হৃদয় বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরাই আমার মূল লক্ষ্য। আমি সবসময় পেশাদার সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে কাজ করার চেষ্টা করেছি। নতুন এই দায়িত্ব পালনে হবিগঞ্জবাসীসহ সকল সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।”

সাংবাদিক মহল মনে করছেন, তার এই নিয়োগ হবিগঞ্জ জেলার সংবাদ পরিবেশনে আরও গতিশীলতা ও ইতিবাচক ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বহুল প্রচারিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক নাজমুল ইসলাম হৃদয়

আপডেট সময় ১২:৩৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬