ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক ও অপরাধ দমনে জোরদার অভিযানের নির্দেশ Logo লাখাইয়ে কৃষক গ্রুপের মাঝে এলএলপি সেচযন্ত্র ও ট্রাক্টর বিতরণ Logo শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী-এমপিসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

মাধবপুরের ধর্মঘর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে ধর্মঘর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সুমন চন্দ্র সেন এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য মোট আয় ধরা হয়েছে ৫ কোটি ১৪ লাখ ৪৯ হাজার ৮৩৯ টাকা। অন্যদিকে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ১৩ লাখ ৩৫ হাজার ৮৩৯ টাকা। এতে উদ্বৃত্ত থাকবে ১ লাখ ১৪ হাজার টাকা।

বাজেট ঘোষণার আগে চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল ইউনিয়নের বিভিন্ন আয়ের উৎস জনসম্মুখে তুলে ধরেন। তিনি বলেন, ধর্মঘর ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর চন্দন চন্দ্র দাস, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কাউসার আহমেদ, গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরমুজ আলী, সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম, ইউপি সদস্য আশিকুর রহমান মামুন, নাসির উদ্দিন খোকন, ইয়াজউদ্দিন, বিল্লাল মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য লিজা সুলতানাসহ সাংবাদিক ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া

error:

মাধবপুরের ধর্মঘর ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা

আপডেট সময় ০৫:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬