ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী Logo লাখাইয়ে ঔষধ প্রশাসনের অভিযান, অধিকাংশ ফার্মেসি বন্ধ Logo নাসিরনগর গোকর্ণ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্ভোধন Logo লাখাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় অকালমৃত্যু এসএসসি পরীক্ষার্থীর, আশঙ্কাজনক বন্ধু: Logo নাসিরনগরে দিনে কুকুর, রাতে শিয়ালের উপদ্রব; অতিষ্ঠ জনজীবন Logo লাখাইয়ে সড়কে হারভেস্টার রেখে প্রতিবন্ধকতা, ওসির ব্যবস্থা নেওয়ার আশ্বাস Logo জামালপুরে ৫০০ টাকার বাজিতে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক Logo নাসিরনগরে সেচ প্রকল্পের দুই ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা Logo ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে Logo ঐতিহ্য ধরে রেখে শিক্ষার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রি কলেজ: সভাপতি শাফকাত আহমেদ

লাখাইয়ে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের লাখাইয়ে টিকটকের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার চুরি এবং জমি বন্ধক ও ধারের কথা বলে মোট ১৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে স্ত্রী, শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত ২৬ এপ্রিল লাখাই উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের বাসিন্দা মো. আলমগীর চৌধুরী বাদী হয়ে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৭ আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন— বাদীর স্ত্রী জিরুন্ডা মানপুর গ্রামের মৃত শাহ আলম মিয়ার মেয়ে আসমা ওরফে রত্না, স্ত্রীর কথিত পরকীয়া প্রেমিক ব্রাহ্মণবাড়িয়ার আকাশ খান তৌফিক এবং শাশুড়ি মাহমুদা আক্তার।

মামলার আরজি সূত্রে জানা যায়, আট বছরের দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। বাদীর অভিযোগ, তার স্ত্রী টিকটকের মাধ্যমে আকাশ খান তৌফিকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে বাধা দিলে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়।

বাদীর দাবি, বিভিন্ন সময়ে শাশুড়িকে ধার হিসেবে ৫ লাখ ৪০ হাজার টাকা এবং শাশুড়ির বাড়িতে জমি বন্ধক রাখার কথা বলে স্ত্রীকে আরও ২ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, গত ১২ মার্চ দুপুরে স্ত্রী আসমা ওরফে রত্না মার্কেটে যাওয়ার কথা বলে ঘরের ড্রয়ারে থাকা ৩ লাখ টাকা নগদ অর্থ এবং প্রায় ৩ লাখ টাকা মূল্যের দেড় ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান। পরে মোবাইল ফোনে তিনি জানান, তিনি তার কথিত প্রেমিকের সঙ্গে চলে গেছেন।

এ ঘটনায় শাশুড়ির কাছে টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে বাদী দণ্ডবিধির ৩৮০/৪৯৭/৫০৬(২)/৩৪ ধারায় আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আইনগত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

টিকটকে পরিচয়, নতুন জীবনের আশায় ঘরছাড়া কুমিল্লার চার ছাত্রী

error:

লাখাইয়ে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১২:২৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬